আজি ঝরো ঝরো মুখর বাদরদিনে
জানি নে, জানি নে কিছুতে
কেন যে মন লাগে না॥
এই চঞ্চল সজল পবন-বেগে
উদ্ভ্রান্ত মেঘে মন চায়
মন চায় ওই বলাকার পথখানি
নিতে চিনে॥
মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান।
মন হারাবার আজি বেলা, পথ
ভুলিবার খেলা–মন চায়
মন চায় হৃদয় জড়াতে কার
চিরঋণে॥
জানি নে, জানি নে কিছুতে
কেন যে মন লাগে না॥
এই চঞ্চল সজল পবন-বেগে
উদ্ভ্রান্ত মেঘে মন চায়
মন চায় ওই বলাকার পথখানি
নিতে চিনে॥
মেঘমল্লারে সারা দিনমান
বাজে ঝরনার গান।
মন হারাবার আজি বেলা, পথ
ভুলিবার খেলা–মন চায়
মন চায় হৃদয় জড়াতে কার
চিরঋণে॥
রাগ: কাফি
তাল: ২ + ২ ছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): 1346
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
শিল্পী: তনিমাতাল: ২ + ২ ছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): 1346
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
গানটির অডিও এমপিথ্রী ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ইউটিউব-এ গানটির ভিডিও লিংক-
গেয়েছেন- মেহের আফরোজ শাওন, ইউটিউব-এ গানটির ভিডিও লিংক-
গেয়েছেন- মেহের আফরোজ শাওন, ইউটিউব-এ গানটির ভিডিও লিংক-

0 Comments