আমার এ পথ তোমার পথের থেকে Amar e poth tumar pother theke

Posted on: 22.03.2017

আমার এ পথ তোমার পথের থেকে   অনেক দূরে গেছে বেঁকে॥
আমার ফুলে আর কি কবে   তোমার মালা গাঁথা হবে,
তোমার বাঁশি দূরের হাওয়ায়   কেঁদে বাজে কারে ডেকে॥
শ্রান্তি লাগে পায়ে পায়ে   বসি পথের তরুছায়ে।
সাথিহারার গোপন ব্যথা   বলব যারে সেজন কোথা--
পথিকরা যায় আপন-মনে,   আমারে যায় পিছু রেখে॥

রাগ: ভৈরব
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): কার্তিক, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1924
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

পর্ব
: প্রেম
গানটির ইউটিউব লিঙ্ক- গেয়েছেন শ্রাবণী সেন



Post a Comment

0 Comments