যে তোমায় ছাড়ে ছাড়ুক Je tumay chare charuk

Posted on: 22.03.2017

যে তোমায় ছাড়ে ছাড়ুক,    আমি তোমায় ছাড়ব না মা!
আমি    তোমার চরণ--
মা গো, আমি   তোমার চরণ করব শরণ,   আর কারো ধার ধারব না মা ॥
কে বলে তোর দরিদ্র ঘর,    হৃদয় তোর রতনরাশি--
আমি    জানি গো তার মূল্য জানি,   পরের আদর কাড়ব না মা ॥
মানের আশে দেশবিদেশে   যে মরে সে মরুক ঘুরে--
তোমার   ছেঁড়া কাঁথা আছে পাতা,   ভুলতে সে যে পারব না মা!
ধনে মানে লোকের টানে     ভুলিয়ে নিতে চায় যে আমায়--
ও মা,    ভয় যে জাগে শিয়র-বাগে,কারো কাছেই হারব না মা ॥

রাগ: বাউল
তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1312
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
পর্ব: স্বদেশ
গানটির ইউটিউব লিঙ্ক নীচে গেয়েছেন Iman Chakrabarty 



Post a Comment

0 Comments