Posted on: 22.03.2017
মনে কী দ্বিধা রেখে গেলে
চলে সে দিন ভরা সাঁঝে,
যেতে যেতে দুয়ার হতে কী
ভেবে ফিরালে মুখখানি--
কী কথা ছিল যে মনে॥
তুমি সে কি হেসে গেলে
আঁখিকোণে--
আমি বসে বসে ভাবি নিয়ে
কম্পিত হৃদয়খানি,
তুমি আছ দূর ভুবনে॥
আকাশে উড়িছে বকপাঁতি,
বেদনা আমার তারি সাথি।
বারেক তোমায় শুধাবারে চাই বিদায়কালে কী বল নাই,
সে কি রয়ে গেল গো সিক্ত
যূথীর গন্ধবেদনে॥
রাগ: ইমনকল্যাণ
তাল: ২ + ২ ছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): 1344
রচনাকাল (খৃষ্টাব্দ): 1937
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
তাল: ২ + ২ ছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): 1344
রচনাকাল (খৃষ্টাব্দ): 1937
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার
পর্ব:
প্রেম
গানটির ইউটিউব লিঙ্ক- গেয়েছেন ইন্দ্রানী সেন

0 Comments