Posted on: 12.12.2019
দুজনে দেখা
হল মধুযামিনী
রে--
কেন কথা কহিল
না, চলিয়া গেল ধীরে॥
নিকুঞ্জে
দখিনাবায় করিছে
হায়-হায়,
লতাপাতা দুলে
দুলে ডাকিছে ফিরে ফিরে॥
দুজনের
আঁখিবারি গোপনে গেল
বয়ে,
দুজনের প্রাণের
কথা প্রাণেতে গেল রয়ে।
আর তো হল না দেখা,
জগতে দোঁহে একা--
চিরদিন
ছাড়াছাড়ি যমুনাতীরে॥
পর্ব: প্রেম ও প্রকৃতি
রাগ: বেহাগ-খাম্বাজ-কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী
গেয়েছেন অন্বেষা দত্তগুপ্তা
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, সরলা দেবী
গেয়েছেন অন্বেষা দত্তগুপ্তা

0 Comments