আকাশ জুড়ে শুনিনু ওই বাজে l Akash Jure Shuninu Oi bajhe

Posted on: 03.12.2019
আকাশ জুড়ে শুনিনু ওই বাজে   তোমারি নাম সকল তারার মাঝে ॥
সে নামখানি নেমে এল ভুঁয়ে,   কখন আমার ললাট দিল ছুঁয়ে,
শান্তিধারায় বেদন গেল ধুয়ে-- আপন আমার আপনি মরে লাজে ॥
মন মিলে যায় আজ ওই নীরব রাতে তারায়-ভরা ওই গগনের সাথে।
অমনি করে আমার এ হৃদয়   তোমার নামে হোক-না নামময়,
আঁধারে মোর তোমার আলোয় জয় গভীর হয়ে থাক্‌ জীবনের কাজে ॥

 

রাগ: বেহাগ-বাউল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1325
রচনাকাল (খৃষ্টাব্দ): 1918

গানটির ইউটিউব লিঙ্ক নীচে, গেয়েছেন অন্বেষা দত্তগুপ্ত


Post a Comment

0 Comments