Posted
on: 03.12.2019
আমি
কী গান গাব যে ভেবে না পাই--
মেঘলা আকাশে উতলা
বাতাসে খুঁজে বেড়াই॥
বনের গাছে গাছে জেগেছে
ভাষা ভাষাহারা নাচে--
মন ওদের কাছে
চঞ্চলতার রাগিণী যাচে,
সারাদিন
বিরামহীন ফিরি যে তাই॥
আমার অঙ্গে সুরতরঙ্গে ডেকেছে
বান,
রসের প্লাবনে ডুবিয়া যাই।
কী
কথা রয়েছে আমার মনের ছায়াতে
স্বপ্নপ্রদোষে--
আমি তারে যে চাই॥

0 Comments