Posted
on: 03.12.2019
রাগ: পিলু
গানটির ইউটিউব লিঙ্ক নীচে, গেয়েছেন সাগর সেন
গানটির ইউটিউব লিঙ্ক নীচে, গেয়েছেন আরতী মুখার্জী
ওই
মালতীলতা দোলে
পিয়ালতরুর কোলে পুব-হাওয়াতে॥
মোর হৃদয়ে
লাগে দোলা, ফিরি আপনভোলা--
মোর ভাবনা
কোথায় হারা মেঘের মতন যায় চলে॥
জানি নে কোথায় জাগো ওগো বন্ধু পরবাসী--
কোন্ নিভৃত বাতায়নে।
সেথা নিশীথের
জল-ভরা কণ্ঠে
কোন্
বিরহিণীর বাণী তোমারে কী যায় ব'লে॥

0 Comments