Posted
on: 12.12.2019
ও
আমার দেশের মাটি, তোমার 'পরে
ঠেকাই মাথা।
তোমাতে বিশ্বময়ীর, তোমাতে
বিশ্বমায়ের আঁচল পাতা ॥
তুমি মিশেছ
মোর দেহের সনে,
তুমি মিলেছ
মোর প্রাণে মনে,
তোমার
ওই শ্যামলবরন কোমল মূর্তি মর্মে গাঁথা ॥
ওগো
মা, তোমার কোলে জনম আমার, মরণ
তোমার বুকে।
তোমার 'পরে খেলা আমার দুঃখে সুখে।
তুমি অন্ন
মুখে তুলে দিলে,
তুমি শীতল
জলে জুড়াইলে,
তুমি
যে সকল-সহা সকল-বহা
মাতার মাতা ॥
ও
মা, অনেক
তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা--
তবু জানি
নে-যে কী বা তোমায় দিয়েছি মা!
আমার
জনম গেল বৃথা কাজে,
আমি
কাটানু দিন ঘরের মাঝে--
তুমি বৃথা
আমায় শক্তি দিলে শক্তিদাতা ॥
পর্ব: স্বদেশ
রাগ: পিলু-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1312
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1312
রচনাকাল (খৃষ্টাব্দ): 1905
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
গেয়েছেন অদিতি মহসিন

0 Comments