তোমায় গান শোনাব Tomay Gaan Shonabo

Posted on: 12.12.2019
তোমায়          গান শোনাব তাই তো আমায় জাগিয়ে রাখ
                   ওগো ঘুম-ভাঙানিয়া
          বুকে    চমক দিয়ে তাই তো ডাক'
                        ওগো    দুখজাগানিয়া ॥
          এল    আঁধার ঘিরে,    পাখি    এল নীড়ে,
                        তরী এল তীরে
     শুধু    আমার হিয়া বিরাম পায় নাকো
                        ওগো    দুখজাগানিয়া ॥
          আমার    কাজের মাঝে মাঝে
     কান্নাহাসির দোলা তুমি থামতে দিলে না যে।
          আমার    পরশ ক'রে    প্রাণ    সুধায় ভ'রে
                             তুমি    যাও যে সরে--
     বুঝি    আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাক
                             ওগো    দুখজাগানিয়া ॥

পর্ব: প্রেম
রাগ: পিলু
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
গেয়েছেন শ্রাবণী সেন

Post a Comment

0 Comments