Posted on: 12.12.2019
আমার হিয়ার
মাঝে লুকিয়ে ছিলে দেখতে আমি পাই নি।
তোমায় দেখতে
আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি,
আমার হৃদয়-পানে চাই
নি ॥
আমার সকল
ভালোবাসায় সকল আঘাত সকল আশায়
তুমি
ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি ॥
তুমি
মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়--
আনন্দে
তাই ভুলেছিলেম, কেটেছে দিন হেলায়।
গোপন
রহি গভীর প্রাণে আমার দুঃখসুখের
গানে
সুর
দিয়েছ তুমি,
আমি তোমার গান তো গাই
নি ॥
পর্ব: পূজা
রাগ: পিলু
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: কলকাতার পথে রেলগাড়িতে
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: কলকাতার পথে রেলগাড়িতে
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর
গেয়েছেন
অন্বেষা দত্তগুপ্তা

1 Comments
The TOTO 2 Wired TOTO 2 Wired TOTO 2
ReplyDeleteThe TOTO sunscreen with titanium dioxide 2 Wired TOTO powerbook g4 titanium 2 Wired TOTO 2 Wired TOTO 2 Wired TOTO 2 Wired TOTO 2 titanium mokume gane Wired TOTO 2 Wired TOTO 2 Wired TOTO 2 titanium pots and pans Wired TOTO smith titanium 2 $39.95