আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে Amar Hiyar Majhe Lukiye Chile

Posted on: 12.12.2019
আমার    হিয়ার মাঝে লুকিয়ে ছিলে   দেখতে আমি পাই নি।
                তোমায়          দেখতে আমি পাই নি।
বাহির-পানে চোখ মেলেছি,     আমার          হৃদয়-পানে চাই নি ॥
    আমার সকল ভালোবাসায়    সকল আঘাত সকল আশায়
        তুমি ছিলে আমার কাছে, তোমার কাছে যাই নি ॥
        তুমি মোর আনন্দ হয়ে    ছিলে আমার খেলায়--
        আনন্দে তাই ভুলেছিলেম,    কেটেছে দিন হেলায়।
        গোপন রহি গভীর প্রাণে         আমার দুঃখসুখের গানে
        সুর দিয়েছ তুমি, আমি          তোমার গান তো গাই নি ॥

পর্ব: পূজা
রাগ: পিলু
তাল: একতাল

রচনাকাল (বঙ্গাব্দ): ২৫ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: কলকাতার পথে রেলগাড়িতে
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর

গেয়েছেন অন্বেষা দত্তগুপ্তা

Post a Comment

1 Comments

  1. The TOTO 2 Wired TOTO 2 Wired TOTO 2
    The TOTO sunscreen with titanium dioxide 2 Wired TOTO powerbook g4 titanium 2 Wired TOTO 2 Wired TOTO 2 Wired TOTO 2 Wired TOTO 2 titanium mokume gane Wired TOTO 2 Wired TOTO 2 Wired TOTO 2 titanium pots and pans Wired TOTO smith titanium 2 $39.95

    ReplyDelete