মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না Majhe Majhe Tobo Dekha Pai

           মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
           কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না।
              ( মোহমেঘে  তোমারে দেখিতে দেয় না।
                  অন্ধ করে রাখে,  তোমারে দেখিতে দেয় না। )
           ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে
      ওহে  হারাই হারাই সদা ভয় হয়,  হারাইয়া ফেলি চকিতে।
              ( আশ না মিটিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া
                  হৃদয় না জুড়াতে হারাইয়া  ফেলি চকিতে। ) 
           কী করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে
      ওহে  এত প্রেম আমি কোথা পাব, নাথ, তোমারে হৃদয়ে রাখিতে।
              ( আমার সাধ্য কিবা তোমারে
                  দয়া না করিলে কে পারে
              তুমি আপনি না এলে কে পারে  হৃদয়ে রাখিতে। ) 
           আর-কারো পানে চাহিব না আর, করিব হে আমি প্রাণপণ
      ওহে  তুমি যদি বলো এখনি করিব বিষয়  -বাসনা বিসর্জন। 
              ( দিব শ্রীচরণে বিষয়  দিব অকাতরে বিষয়
                     দিব তোমার লাগি বিষয়  -বাসনা বিসর্জন। )

রাগ: কাফি
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৯ মাঘ, ১২৯১
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন
পর্ব: পূজা
গানটির ইউটিউব লিঙ্ক নীচে, গেয়েছেন ইমন চক্রবর্তী


Post a Comment

1 Comments

  1. শাওমি থেকে আলাদা হলো পোকো
    আরো জানতে ক্লিক করুন https://www.daily-bangladesh.com/শাওমি-থেকে-আলাদা-হলো-পোকো/157386

    ReplyDelete